বেনাপোলে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কে ওমর ওসমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮ টায় বেনাপোল পৌরসভার আমড়াখালী গেটের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা ওমর ফারুক নামের অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ওমর ওসমান শার্শা উপজেলার উলাশি বড়বাড়িয়া গ্রামের মৃত আলী কদরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল পৌরগেট সংলগ্ন হাইওয়ে সড়কের উপর যশোর থেকে বেনাপোলগামী লিজা পরিবহন (যশোর জ- ১১-০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (যশোর হ- ১২-১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি মোটরসাইকেল চালক ওমর ওসমান এর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটর সাইকেলের অপর যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক। নাভারণ হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।