বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ আসামি গ্রেফতার

0

 

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ মাদক, অস্ত্র ও হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক, অস্ত্র ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ান ভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন ধরনের গোপন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত ১৩ আসামিকে যশোরে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।