বেনাপোলে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক যুবকের মৃত্যু

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোলের বালুন্ডা বাজারে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালুন্ডা বাজারে আসিফ বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত ইমন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আব্দুল কাদেরের আসিফ বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি কারখানা রয়েছে। কারখানায় কেমিক্যালভর্তি একটি ড্রাম কাটার সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় রক্তাক্ত জখম হন ইমন হোসেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার এসআই ইমদাদ হোসেন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।