বিএসপির কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বিএসপির ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু, কাজী নূর প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তিন গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি