ঝিকরগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে আলোচনা করেন, অনুষ্ঠানের সভাপতি ও ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার নূরুল ইসলাম।

দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির প্রতিনিধি মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও যশোর-২ আসনের এমপি মোসলেহ উদ্দীন ফরিদের প্রতিনিধি হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা,ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ প্রমুখ।