বিএফএফ-সমকাল বিতর্ক উৎসবের বিভাগীয় পর্যায়ে যাবে যশোর জিলা স্কুল

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএফএফ-সমকাল বিতর্ক উৎসবের খুলনা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেয়েছে যশোর জিলা স্কুল। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আরও অংশ নেয় যশোর কলেক্টরেট স্কুল, মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয়, যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এ- কলেজ, সেক্রেডহার্ট স্কুল, সকিনা বালিকা বিদ্যালয় ও বাদশাহ্ ফয়সল ইসলামী ইনস্টিটিউড।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমকালের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস, বিতর্ক উৎসব কমিটির আহবায়ক জহির ইকবাল নান্নু, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান বায়জিত মাহমুদ অভি, কো-চেয়ারম্যান কামরুল হাসান রিপন, সুহৃদ শ্রাবনী আক্তার বন্যা, যশোর স্টার্টআপের সহসভাপতি মনছুর হাওলাদার।
প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রুদ্র রায়। এ দলের অপর দু’জন হলেন শুভজিৎ সরকার ও শেখ মুশফিক মানজুর। রানার্সআপ দলের বিতার্কিকরা হলেন উম্মে সামিয়া, সানজিদা রহমান ও তাবাচ্ছুম আক্তার ইভা।