বিএনপি সরকার গঠন করলে অসচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ বিএনপি সরকার গঠন করলে দেশের প্রত্যেক অসচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে। তারা যেন প্রতি মাসে ২ থেকে আড়াই হাজার টাকা পেয়ে সচ্ছল জীবন কাটাতে পারে। এজন্য চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর উপজেলার প্রত্যেক ঘরে তারেক রহমানের কর্মপরিকল্পনা পৌঁছে দিতে হবে।

বুধবার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নওয়াব আলী, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত খন্দকার, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা বিএএনপির সভাপতি ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব আলী ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।