চৌগাছায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎপিতা আটক

0
ছবি: অভিযুক্ত সৎ পিতা শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় সাত বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎপিতা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা চৌগাছা থানায় অভিযোগ করেন। গত ১৮ অক্টোবর ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভোর রাতে মা ঘরের বাইরে এলে সৎ পিতা শহিদুল ইসলাম মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার দিলে মা দৌড়ে ঘরে এসে বিষয়টি দেখতে পায়।

এ সময় মা তার স্বামীর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে মেয়েকে নিয়ে তিনি নিজ পিতৃলয় উপজেলার তাহেরপুর গ্রামে চলে আসেন। বৃহস্পতিবার দুপুরে থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সৎ পিতাকে থানায় নিয়ে আসেন।

থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযোগের ভিত্তিতে সৎ পিতা শহিদুল ইসলামকে থানায় নিয়ে এসেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।