বিএনপি নেতা ড. ফরিদসহ নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবি

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাট জেলা বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ নেতা-কর্মীদের আটক করে। পরে তাদের এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ ৪৮ জনের নামে ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। রামপাল উপজেলা বিএনপি মামলাটি ভুয়া ও গায়েবি মামলা দাবি করে অবিলম্বে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রামপাল উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী হালিম , কাজী জাহিদুল ইসলাম, ইজারাদার মহাসিন হোসেন, আছাদুজ্জামান, ফকির শাহাদাৎ হোসেন, আলতাপ হোসেন বাবু, মোতাহার হোসেন, লুৎফর রহমান মোড়ল, আলহাজ ইমতিয়াজ আহমেদ, শেখ ফিরোজ কবির, মাহাতাব মোড়ল, হাওলাদার কামরুজ্জামান মন্জু, জিল্লুর রহমান, কামাল হোসেন, আজাহার হোসেন টুকু, খলিলুর রহমান, এনামুল হক প্রিন্স, এসএম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়াদ্দার, নুরুল্লাহ খোকন, মল্লিক সিরাজুল ইসলাম, আকবর হোসেন আকো, মোল্যা ফারুক হোসেন টিটু, মাহাফুজূর রহমান পিটু প্রমুখ।