বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন।

এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি যুক্তরাষ্ট্রে থাকার কারণে ভোটদান থেকে বিরত ছিলেন।