বিএনপি নেতা আবু সালেহ স্বপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু সালেহ স্বপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে  শনিবার উপজেলা বিএনপির আয়োজনে বাদআছর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন, রেজাউল ইসলাম কামাল, আব্দুর রহিম, আলাউদ্দিন আলা, মো. শাহজালাল প্রমুখ।