বিএনপি অফিস ভাঙচুর মামলায় আরো এক সন্দেহভাজন আটক

0

স্টাফ রিপোর্টার || যশোরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করার মামলায় জলিল বিশ্বাস (৪৮) নামে আরো এক সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। আব্দুল জলিল সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের মৃত মোবারক বিশ্বাসের ছেলে।

কোতয়ালি থানা এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে আব্দুল জলিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা চালানোর অভিযোগ আছে। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই নিয়ে মোট ১৯জন আসামিকে এই মামলায় আটক করা হয়েছে।

গত ৪ আগস্ট বিকেলে সরকার বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের মিছিল থেকে কতিপয় সন্ত্রাসী শহরের  লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেখানে লুটপাটও করা হয়। এই ঘটনায় বিএনপি নেতা আডভোকেট এমএ গফুর একটি মামলা করেন।