শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

0
আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা রায়হান কবির ও রাব্বি হাসান জিকু, ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার ও এসআই সবুজ গাজীর নেতৃত্বে গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাদের আটক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শার্শা থানার কায়বা এলাকায় অভিযান চালিয়ে রায়হান কবির রানাকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি শার্শা থানার গোগা ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। তিনি গোগার মোল্লাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।

পরে একই মামলার অপর আসামি রাব্বি হাসান জিকুকে (২০) সোমবার দিবাগত রাত ১২টা ৩৫মিনিটের দিকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ও যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতার উভয় আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।