বিএনপির তৃণমূল কাউন্সিল ঝিকরগাছার ৩ ইউনিয়নে মনোনয়নপত্র সংগ্রহ

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা, বাঁকড়া ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। দেশব্যাপী বিএনপির তৃণমূল কাউন্সিলের অংশ হিসেবে ঝিকরগাছায়ও ইউনয়ন পর্যায়ে কাউন্সিলের লক্ষে এই মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, নির্বাসখোলা ইউনিয়নে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. লিয়াকত আলী ও শাহ্ আনোয়ারুল কবীর, সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাবেক যুবদল নেতা নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক পদে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব ও কামাল হোসেন। বাঁকড়া ইউনিয়নে সভাপতি পদে বর্তমান আহবায়ক বিএসএম আলী আকবর ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মো. জামির হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক পদে বিএনপি নেতা রিকাব হোসেন ও রবিউল ইসলাম। শিমুলিয়া ইউনিয়নে সভাপতি পদে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাজান আলী ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা ও বিএনপি নেতা অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান আহবায়ক আলতাফ হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শরাফত হোসেন।
পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। একইদিন বিকেল ৪টায় মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকরছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আযম ও হাজী আনিসুর রহমান মুকুল। তারা দিরভর নির্বাচনের সমস্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, ইমরান সামাদ নিপুন ও আশফাকুজ্জামান খান রনি প্রমুখ।
অপরদিকে এদিন বিকেলে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলামকে সভাপতি, মাহফুজ আহম্মেদ লাল্টুকে সাধারণ সম্পাদক ও রবিউল ইসলাম রবিকে সাংগঠনিক সম্পাদক করে ১১সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আবু দাউদ, যুগ্ম আহবায়ক রুস্তম আলী, আব্দুল মাজিদ, আয়ুব হোসেন প্রমুখ।