মনিরামপুরে বিএনপি নেতা নিস্তার ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

0
মনিরামপুর সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যশোর জেলা বিএনপি; ২৩-১১-২০২৬ তারিখ থেকে তিনি স্বপদে বহাল থাকবেন।। ফাইল ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩-১১-২০২৬ তারিখ থেকে নিস্তার ফারুক স্বপদে বহাল থাকবেন।

উল্লেখ্য, মোঃ নিস্তার ফারুক ২০১১ সাল থেকে টানা তৃতীয় মেয়াদে মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।