হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

0
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছে; একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ১ হাজার ৩৬১ জন রোগী শনাক্ত হয়েছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ১ হাজার ৩৬১ জন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ১ হাজার ৩৬১ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) হাম বা এর উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন; যার মধ্যে নিশ্চিত হাম রোগী ছিলেন ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ছিলেন ১ হাজার ৩২১ জন।