বিইউপি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভাইভার তারিখ ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার (২০ মার্চ) প্রকাশ করা হয় এই ফল। বিইউপিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের লিখিত পরীক্ষায় পাস করেছেন এক হাজার ৫৫০ জন। এই অনুষদে উত্তীর্ণদের ভাইভা হবে আগামী ২৭, ২৯, ৩০ ও ৩১ মার্চ। ভাইভার দিন শিক্ষার্থীদের এসএসসি-এইচএসসি বা সমমানের সার্টিফিকেট এবং মার্কসিট, কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, মিলিটারির সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (১ কপি রঙিন প্রিন্ট), সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। মূল কপির পাশাপাশি নিতে হবে ফটোকপিও। অপরদিকে বিজনেস স্টাডিজ অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছেন এক হাজার ৮৬৬ জন। এ অনুষদের ভাইভার তারিখ এখনও জানানো হয়নি। তারিখ ঘোষণা হলে সে অনুযায়ী ভাইভার দিন এসএসসি-এইচএসসি ও সমমানের সার্টিফিকেট, মার্কসিট (মূল সনদ ও এক সেট ফটোকপি), কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র (মূল সনদ ও ফটোকপি), ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, মিলিটারির সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের সনদ (মূল সনদ ও ফটোকপি), সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।
এছাড়া আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছেন দুই হাজার ২৯ জন। আগামী ২৪ ও ২৭ মার্চ তাদের ভাইভা হবে। সেদিন শিক্ষার্থীদের এসএসসি-এইচএসসি বা সমমানের সার্টিফিকেট ও মার্কসিট, কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (এক কপি রঙিন প্রিন্ট), সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের পরিচয় সনদ নিয়ে যেতে হবে। সিকিউরিটি অ্যান্ড স্ট্রেটেজিক স্টাডিজ অনুষদে লিখিত পরীক্ষায় পাস করেছেন এক হাজার ৫০০ জন। তাদের ভাইভা হবে আগামী ২৮ ও ২৯ মার্চ। সেদিন উত্তীর্ণদের এসএসসি-এইচএসসি ও সমমানের সার্টিফিকেট, মার্কসিট (মূল সনদ ও এক সেট ফটোকপি), কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, মিলিটারির সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। গত ১১ মার্চ বিইউপির বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হয়। পরের দিন ১২ মার্চ হয় সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা। ৪ অনুষদের এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা মোট চারটি কেন্দ্রে একযোগে হয়।
ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে ‘বিইউপির ওয়েবসাইটে।