বাবার ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ পিতার ট্রাক্টরের ধাক্কায দুই বছরের শিশু পুত্রের মৃত্যু হয়েছে।  রোববার সকালে যশোর সদর উপজেলার শাহাবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাহাবাটি গ্রামের সুমন হোসেনের নিহত ওই শিশু পুত্র ইয়ছিন (২)।
তিনি জানান, রোববার সকালে শিশুটির বাবা চাষের জন্য ট্রাক্টর বাড়ির আঙিনা থেকে বের করছিলেন। শিশুটি বাবার অজান্তেই ট্রাক্টরে উঠতে চেষ্টা করে। এ সময ট্রাক্টরের পেছনের চাকায শিশুর মাথায আঘাত লাগে। শিশুর চিৎকারে বাবা ট্রাক্টর থেকে নেমে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়।