বাজারে এলো রিয়েলমির গেমিং স্মার্টফোন

    0

    লোকসমাজ ডেস্ক॥ বাজারে এসেছে গেমিং পারফরমেন্স কিং রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোন। শনিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় অনলাইন অনুষ্ঠানে এ পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, তরুণদের জন্য দুইটি নতুন এআইওটি পণ্য- বাডস ওয়্যারলেস ২ নিও ও পকেট ব্লুটুথ স্পিকারও বাজারে এনেছে রিয়েলমি। নারজো ৩০ স্মার্টফোনটি পাওয়া যাবে রেসিং সিলভার ও রেসিং ব্লু এ দুটি রঙে।এর রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ গেমিং প্রসেসর। আর ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
    এ স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ১৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজে নারজো ৩০ পাওয়া যাবে ৩১ আগস্ট বিকেল ৫টায় ১৮ হাজার ৪৯০ টাকায়। নারজো ৩০ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক cutt.ly/BuyNow_narzo30
    রিয়েলমি জানায়, এ স্মার্টফোনে গেমিং প্রসেসর থাকায় গেমাররা কল অব ডিউটি ও অ্যাসফাল্ট ৯ সহ যেকোনো প্রচলিত গেম খেলতে পারবেন। ৩০ ওয়াট ডার্ট চার্জিংসহ নারজো ৩০-তে রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি, যেটি ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৬ মিনিটে। এ ফোনে আরও রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে। নারজো ৩০ স্মার্টফোনে পিক্সেল ফোর-ইন-ওয়ান প্রযুক্তির সমন্বয়ে একটি এফ/১.৮ অ্যাপারচার লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি প্রেমীদের জন্য এ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, এআই বিউটি মোড ও বোকেহ ইফেক্ট’র সাহায্যে ব্যবহারকারীরা ছবি তুলতে পারবেন।