বাঘারপাড়া কলেজ কমিটির সভাপতি হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ৫০৯৬ স্মারক নং পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়েছে এডহক কমিটির মেয়াদ ২০২৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।