বাঘারপাড়ায় বঙ্গবন্ধু ফুটবল পৌরসভা একাদশ ও দোহাকুলা ফাইনালে

0

 

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পর্যায়ে গতকাল মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের খেলা শেষ হয়েছে। এদিন সেমিফাইনাল পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় অংশ নেয় জহুরপুর ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভা ফুটবল একাদশ। খেলায় পৌরসভা ৩-১ গোলে জয়লাভ করেছে। দ্বিতীয় খেলায় মোকাবেলা করে জামদিয়া ও দোহাকুলা ইউনিয়ন। গোলযোগপূর্ণ এ খেলায় দোহাকুলা ১-০ গোলে জয় পেয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
দোহাকুলা ও জামদিয়া ইউনিয়নের মধ্যকার খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পরে উত্তেজনাপূর্ণ খেলা চলাকালে উভয়দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে দোহাকুলা ইউনিয়নের পক্ষে কিছু দর্শক মাঠে ঢুকে জামদিয়ার খেলোয়াড়দের ওপর আক্রমন করে। ফলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে উপজেলা ও পুলিশ প্রশাসন দুই ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে দ্বন্দ্বের নিরসন করলে খেলা পুনরায় শুরু হয়। খেলার নির্ধারিত সময়ে জামদিয়ার খেলোয়াড়রা আর গোলের দেখা না পাওয়ায় আগের ফলাফলেই খেলা শেষ হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী আজকের (বুধবার) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে না।