বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের কাজী জামাল হোসেন

0
ছবি: কাজী জামাল হোসেন।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন গঠিত অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও যশোর ফুটবলের ‘সোনার ছেলে’ খ্যাত কাজী জামাল হোসেন।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে নতুন এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাজী জামাল হোসেন কেবল ফুটবল মাঠেই সফল ছিলেন না, তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠক হিসেবেও দেশের ক্রীড়াঙ্গনে অনন্য ভূমিকা রেখে চলেছেন। যশোরের ফুটবলকে জাতীয় পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার অবদান সর্বজনবিদিত। বক্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের বক্সিং খেলার মান উন্নয়ন ও নতুন প্রতিভাবান বক্সার তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই অর্জনে যশোরের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহাওয়া বিরাজ করছে।

সংগঠকদের আশা, ফুটবল মাঠের মতো বক্সিং রিঙেও কাজী জামাল হোসেনের অভিজ্ঞতা দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার করবে।