যশোরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

পুলিশের মিডিয়া সেল পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা দায়ের ও নিষ্পত্তি পর্যালোচনা করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলির তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং সিআইডি, পিবিআই কর্মকর্তাসহ সকল থানার অফিসার ওসি, কোর্ট ইনসপেক্টর, ট্রাফিক ইনসপেক্টর (প্রশাসন ) প্রমুখ।