চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা থানা পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২২) নামের এক যুবক আটক। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে থানার এসআই জিএম ইমরান হোসেন রাজু ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আরিফুল ইসলাম (২২) উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আরিফুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।