বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার

0

বেনাপোল সংবাদদাতা ।। বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মনি (৫৬) ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে তিনি আটক হন।

মনির হোসেন মনির পাসপোর্ট নম্বর A01151173। তাঁর বাবার নাম মোঃ মসলেম আলী খাঁন, গ্রাম- নগর বাজার মেইন রোড, পোস্ট- বাগেরহাট সদর, থানা ও জেলা- বাগেরহাট সদর।

জানা গেছে, মনির হোসেন মনির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় দুটি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ মনির হোসেন মনিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।