চৌগাছায় অগ্নিকাণ্ডে লেপ তোশকের গোডাউন ভস্মীভূত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে লেপ তোশকের গোডাউন। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী আসিফ হোসেন জানান, সকাল ১০ টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত চলে আসেন। এরপর ফায়ার সর্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনে থাকা ম্যাট্রেস, লেপ-তোশকসহ, বিভন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। আগুনে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

চৌগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিপন কুমার ঘোষ বলেন, প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।