বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের ১২ ইউনিট কমিটির অনুমোদন

0

লোকসমাজ ডেস্ক॥ বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের ১২ ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম ও বাগেরহাট জেলার নেতাদের যৌথ সভা হয়। এতে অনুমোদন দেওয়া হয় বাগেরহাট জেলার ১২টি ইউনিট কমিটি। স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলার সভাপতি জাহিদুল ইসলাম (শান্ত) ও সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া (তানু) এসব কমিটির অনুমোদন করেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও মোংলা পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়। ঘোষিত কমিটি সমূহকে ৩ মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা কমিটি
মো. মাসুম বিল্লাহ (আহবায়ক), মলঙ্গী আসাদুজ্জামান (সদস্য সচিব)। যুগ্ম আহবায়ক- মো. সারাফাত হোসাইন, শেখ সোহাগ বাবু, মো. ইউসুফ আলী শেখ, গাজী সাইফুল্লাহ, মো. হাফিজুর রহমান সুমন, সজীব শেখ বাবু, সরদার মো. মুকিত মাহমুদ, শেখ জসীম, হোসেন শেখ যাত্রাপুর সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
বাগেরহাট পৌর
আহবায়ক: মো. শেখ রেজাউল কবির মিন্টু, সদস্য সচিব: মো. মাহফুজুর রহমান সুমন। যুগ্ম আহবায়ক- তালহা হোসেন বুলু, সৈয়দ জিয়া, শেখ শহিদুল ইসলাম সজীব, মো. শরিফুল ইসলাম মাসুম, মো. রনি কাজী, মো. সজীব শেখ (খাদ্দার), মো. হোসেন মীর, মো, নাইম শেখ, মো. খান সোহেল রানাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ফকিরহাট উপজেলা
আহবায়ক: কাজী মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব: মো. নোমান আল মাহাদী। যুগ্ম আহবায়ক- মো. ইকবাল হোসেন, সরদার মো. শরীফ হোসেন, মো. সোহেল রহমান, মো. রাজু মীর, মো. রবিউল ইসলাম রুবেল, মো. জি এম শামীম হাসান, মো. আরমান হোসেন, কাজী মিরাজুল ইসলাম ও মো. মোমেন সরদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
মোল্লারহাট উপজেলা
আহবায়ক: মো. রফিকুল ইসলাম রফিক। সদস্য সচিব: মেহেদী হাসান লাল্টু। যুগ্ম আহবায়ক- মো. রফিকুল আলম তাওহীদ, পাভেল মাহমুদ পরশ, মো. জাফর শেখ, মো. কামাল শিকদার, মো. জিকরুল ইসলাম, মো. মুজাহিদ শেখ, মো. সজিব মোল্লা, মো. মফিজুর রহমান, মো. কেফায়েত মোল্লাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
চিতলমারী উপজেলা
আহবায়ক: নিয়ামত আলী খান। সদস্য সচিব: কাশিনাথ বৈরাগী। যুগ্ম আহবায়ক- জয়নুল পারভেজ সুমন, মো. শামীম শেখ, মো. লিসন শেখ, মো. সাইদুর রহমান, মো. হাসান শেখ, শুকুর আলী মোল্লা, মিহির বৈরাগী, মো. মতিয়ার ফকির, শরিফুল ইসলাম আবিরসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
কচুয়া উপজেলা
আহবায়ক: মো. হুমায়ুন কবির, সদস্য সচিব: মো. শামিম হাসান (রাবু)। যুগ্ম আহবায়ক- মো. নাজমুল আরমান, নাজমুল হক নাদিম, এম. এ ওমর ফারুক, মো. নজরুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, সাইদুল ইসলাম, মো. সোহাগ খান, রুহুল আমিন, জসীম হাওলাদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
মোড়েলগঞ্জ উপজেলা
আহবায়ক: মেহেদি হাসান রুবেল, সদস্য সচিব: মো. সাইফুল ইসলাম হাওলাদার। যুগ্ম আহবায়ক- মো. জাহাঙ্গীর হোসেন লাবলু, মো. কবির ফকির, মো. শফিকুল ইসলাম মাসুদ, এইচ এম মেহেদি হাসান, মো. মাহাবুব জমাদ্দার, মো. জালাল মীর, মো. শামীম হাওলাদার, মো. সোহেল খান, মো. রাসেল শেখসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
মোড়েলগঞ্জ পৌর
আহবায়ক: মো. মনির শিকদার। সদস্য সচিব: মো. কুদ্দুস হাওলাদার। যুগ্ম আহবায়ক- ইমদাদুল ইসলাম ইমু, জিয়াউল হক টুটুল, এস এম জাহিদুল ইসলাম, আল-আমীন হোসেন, মো. মনির সিকদার, মো. জহুরুল ইসলাম শেখ, মো. জাহিদ ফরাজী, মো. শাহিন হাওলাদার, মো. সোহেল বেপারীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
শরণখোলা উপজেলা
আহবায়ক: মনিরুজ্জামান সিপাহী, সদস্য সচিব: মো. আব্দুল্লাহ আল মামুন রানা। যুগ্ম আহবায়ক- মো. শফিকুল ইসলাম, মো. সোলাইমান হোসেন সোহাগ, জাকারিয়া ইমতিয়াজ, মো. সুমন সরদার, মো. নূর হোসেন বাচ্ছু, মো. মাসুম বিল্লাহ, মো. হুমায়ুন কবির কালিম, আল-আমিন মোল্লা, মো. নাজমুল হাসানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
রামপাল উপজেলা
আহবায়ক: কাজী আজিয়ার রহমান, সদস্য সচিব: মাজহারুল ইসলাম ইয়ামিন। যুগ্ম আহবায়ক- তরফদার মোতালেব হোসেন, সৈয়দ কুদরাত এলাহী, নাজমুল হোসাইন বাবু, শেখ রিপন, শেখ আরিফুল ইসলাম, আসাদুল ইসলাম মিলন, সরদার আওয়াল হোসেন, মো. সফরুল হাওলাদার, শেখ আবু হানিফাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
মোংলা উপজেলা
আহবায়ক: মো. পলাশ শেখ, সদস্য সচিব: জুয়েল রানা। যুগ্ম আহবায়ক- মো. সোহাগ হোসেন, মোল্লা মোস্তাফিজুর রহমান, মো. জিয়াউলক হক জিয়া, মো. লালন ফকির, অলোক হালদার, আজিজুল মোড়ল, তরিকুল সরদার, নজরুল সরদার, শিমুল শেখসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
মোংলা পৌর
আহবায়ক মো. শাহ জালাল সাব্বির, সদস্য সচিব: নূর উদ্দিন টুটুল। যুগ্ম আহবায়ক- মো. দিদারুল ইসলাম, মো. মোহন উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল হোসেন, মো. সেলিম রেজা, মো. মোস্তাফিজুর রহমান, মো. হেলাল হোসেন, সোহেল মাহমুদ রানা, রাজিব নন্দীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।