বাগেরহাটে সুন্দরবন দিবস পালন

0

বাগেরহাট সংবাদদাতা॥ “সুন্দরবনকে ভালবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন” এই স্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক শেখ আছাদুজ্জামান প্রমুখ।