বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কর্মশালা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বাগেরহাট জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালার উদ্ভোধন করেন জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মেহেদী হাসান। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রিয়াদু জ্জামান বলেন, ৬ থেকে ১১মাস বয়সী ২০ হাজার ৬৭৯ জন শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৭২১ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে । আগামী ১২ ডিসেম্বর জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় ১ হাজার ৮৫৮টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৭০ হাজার ৪০০ শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।