বাগেরহাটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিক সাহাকে ছাত্রদলের সংবর্ধনা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিক সাহাকে সংবর্ধনা দিয়েছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বাগেরহাট সরকারি পিসি কলেজ সংলগ্ন জেলা ছাত্রদলের কার্যালয়ে অনিক সাহাকে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, বাগেরহাট পৌর ছাত্রদল নেতা মেহেদি হাসান মুন্না, আব্দুল কাদের শেখ সাগর, রিয়াজুল ইসলাম পিয়াস, মো. মিজান, আলী তুহিন, মো. রিয়াদ, রেদওয়ান কাদের, মো. আলামিন,সৈকত হোসেন, পারভেজ ফকির, মেহেদী হাসান, নাবিল হাওলাদার, নয়ন, অনিক খান, সাব্বির, এ সবুর রনি, তৌফিক হাসান, সজীব, মোহাম্মদ সামি, শিহাব শেখ, রনি শেখ প্রমুখ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনেগত ১৬ জুলাই ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হন অনিক সাহা। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসেন জন্মস্থান বাগেরহাটে। অনিক সাহা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
অনিক সাহার চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানান ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দীপ।