বাগেরহাটে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে সাইকেল শোভাযাত্রা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে প্লাস্টিক দূষণ বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইনেশিয়েটিভ ফর রাইট ভিউ (আইরভি)’র সহযোগিতায় পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি মাজার মোড় সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলী, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, আইআরভির ফিল্ড কো-অর্ডিনেটর হাসান মাহমুদ জসিমসহ অর্ধ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।