বাগেরহাটে দুদকের গণশুনানীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0

অবহিতকরণ সভা অনুষ্ঠিত দাতা ॥ বাগেরেহাটে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার বিষয়ে গণশুনানীর আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট জেলা কার্যালয়। আগামী ২০ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই গণশুনানী অনুষ্ঠিত হবে। শুনানীতে জেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। যেকোন সেবা প্রার্থী উপস্থিত হয়ে সরাসরি সেবা প্রদানকারী দপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ অথবা সেবা না পাওয়ার বিষয়ে অভিযোগ করতে পারেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে এই অভিযোগ খ-ন করতে হবে। এর ফলে সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি জবাবদিহিতা সৃষ্টি হবে। যা দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে দুদক বাগেরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান দুদকের উপ-পরিচালক শাহরিয়ার জামিল।
এসময়, দুদক বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক সমিরণ কুমার মন্ডল , সাংবাদিক আলী আকবর টুটুল, মো. কামরুজ্জামান,মোল্লা মাসুদুল হক, আরিফুল ইসলাম, এইচএম মইনুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।