বাগআঁচড়ায় ভারতীয় ওষুধসহ যুবক আটক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পিপড়াগাছি এলাকা থেকে ফিরোজ হোসেন(২৭) নামে এক যুবককে ভারতীয় ওষুধসহ আটক করে। সে ঝিকরগাছার নারাঙ্গালী গ্রামের আলমগীর হোসেন মোড়লের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইনস্পেক্টর আনোয়ার আজিম জানান, ফিরোজ হোসেন একটি ব্যাগ নিয়ে পিপড়াগাছি জিবলিতলা মোড়ে বাসে ওঠার জন্য অপো করছিলো। এ সময় পুলিশ তার ব্যাগ তলাশি করে নিষিদ্ধ ভারতীয় ওষুধ পাওয়া যায়। তিনি আরও জানান কিসের ওষুধ তা তিনি জানেন না। তবে দ্খেতে কিছুটা ইনজেকশনের অ্যামপুলের মত। উদ্ধার করা ওষুধের মূল্য অনুমানিক ৭৫ হাজার টাকা। তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।