অনিন্দ্য ইসলাম অমিতের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের আহ্বায়ক দেবাশীষ দাস।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের সদস্য হাজী আনিসুর রহমান মুকুল প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের সদস্য সচিব এম গফুর।