ফুলতলায় ছাউনির টিন কেটে দোকানে চুরি

0

ফুলতলা সংবাদদাতা॥ সোমবার গভীর রাতে ফুলতলা বাজারের চৌরঙ্গী মোড়ে লিটন স্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
রাতের কোন এক সময় দোকানের ছাউনির টিন কেটে ভিতরে ঢুকে চোরেরা নগদ ১৫ হাজার টাকাসহ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে দোকান মালিক মো. লিটন জানিয়েছেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে ফুলতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।