ঝিনাইদহে নকল নবীসদের বিভাগীয় সমাবেশ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের নকলনবীসরা চাকরি জাতীয়করণের দাবিতে শুক্রবার বিভাগীয় সমাবেশ করেছে। শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, দাবি আদায় পরিষদের খুলনা বিভাগের প্রধান উপদেষ্টা আকবর আলী।
সারা দেশের সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবীসদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, সহ-সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জাকির হোসেন এবং খুলনা ও বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক রুবেল পারভেজ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম ধাপ তারা পার করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নকলনবীসরা মাঠে থাকবেন। সমাবেশে খুলনা বিভাগের ৫ শতাধিক নকলনবীস উপস্থিত ছিলেন।