ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা ॥ ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে চৌগাছা উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ।
শুক্রবার জুমার নামাজের পরে শহরের কামিল মাদ্রাসা জামে মসজিদ থেকে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ভাস্কর্য মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের হয়। এতে বক্তৃতা করেন মাও. আব্দুর রহমান, মাও. মহিউদ্দীন, আসাদুল ইসলাম ও রাজু আহমেদ প্রমুখ। বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।