প্রেসক্লাব চৌগাছার নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

0

 

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ প্রেসক্লাব চৌগাছার নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল শপথবাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করেন নবাগত সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এ কে এম শামীম আল মামুন শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, অর্থ সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, সমাজসেবা ও প্রচার সম্পাদক রেজাউল করিম সাগর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মাহবুবুর রহমান সুজন, নির্বাহী সদস্য আলমগীর মতিন চৌধুরী, খাজা ফজিল আইজ উজ্জ্বল ও মুকুরুল ইসলাম মিন্টু। সহ-সভাপতি ওয়ালিয়ুর রহমান জরুরি কারণে ঢাকায় অবস্থান করায় তিনি শপথ নিতে পারেননি।  শপথ অনুষ্ঠান শেষে বিগত কমিটির নেতৃবৃন্দ বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকের নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য সকল কাগজপত্র বুঝে দেন।