দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট, খুলনা॥ দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম এ দাউদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা খাতুন, সহকারী প্রধান শিক্ষক আমেনা খাতুন, শিক্ষক হাসিনা খাতুন, শিক্ষক কর্নধর ঢালী , ম্যানেজিং কমিটির সদস্য হেলেনা বেগম, সুবর্ন বেগম, রেহেনা বেগম, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন , বিশিষ্ট সমাজসেবক শেখ আব্বাস আলী , শিরোমনি স্পোর্টিং ক্লাবের সভাপতি মিয়া কাইজার রহমান, শিরোমণি যুব সংঘের সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল ইসলাম , সামাজিক সংগঠন, গনসেবা সংস্থা’র পরিচালক মোঃ আবুল কালাম , নিরাপদ সড়ক চাই নিসচা খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন, শেখ আলমগীর হোসেন প্রমুখ।