প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেপ্তার

0

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়ানোর পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে গোয়েন্দা পুলিশ নয়জনকে ও তেজগাঁও থানা পুলিশ ২জনকে গ্রেপ্তার করে বলে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ নিয়ে সংবাদমাধ্যম দুটির ওপর আক্রমণের ঘটনায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।