প্রতিমা নিরঞ্জনের মধ্যে শেষ হল শারদীয় দুর্গোৎসব

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোরে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার রাতে শহরের লাল দিঘি পুকুরে আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হয়। যশোর পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের মত এবারও লাল দিঘিরপাড়স্থ রাজু মঞ্চ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সুজ্জিত করা হয়। পাশাপাশি গোটা এলাকা বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়। পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিজয় শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসা হয় লালদিঘির পাড়ে। পরে নৌকায় উঠিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে নিরঞ্জন করা হয়। সন্ধ্যার কিছু সময় পর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে রাত পর্যন্ত। লালদিঘি চতুর পাশে উৎসুক জনতা এই কার্যক্রম উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআইয়ের) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী জোয়ার্দ্দার, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁন, পুশিল সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ। প্রতিমা নিরঞ্জনের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।