প্রতিবেশী দাদুর লালসার শিকার নাবালিকা আন্তঃসত্বা

0

লোকসমাজ ডেস্ক ॥ ভারতে প্রতিবেশী দাদুর বিরুদ্ধে নাবিলাকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এমনকী এই লাগাতার ধর্ষণের জেরে আন্তঃসত্বা হয়ে পড়েছে নাবালিকা। এই ঘটনায় দেশটির পুলিশ অভিযুক্ত দাদু অনিল মণ্ডলকে আটক করেছে। ভারতের নদিয়ার নবদ্বীপে এমন লোমহর্ষক ঘটনা ঘঠেছে। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। সংবাদে জানা যায়, ১৩ বছরের ওই নাবালিকা বৃদ্ধ অনিল মণ্ডলের বাড়ির পাশেই থাকে। মেয়েটির বাবা-মা ছোটবেলায় মারা যায়। তখন থেকেই এক নিকটাত্মীয়ের বাড়িতে থাকে নাবালিকা। সাম্প্রতি ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পরিবার চিন্তিত হয়ে পড়ে। তবে চিকিৎসকদের কাছে নিয়ে যেতেই গোটা ঘটনা জানতে পারে পরিবার। চিকিৎসকরা জানান, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা।
কিভাবে ঘটেছে এই ঘটনা? পুলিশকে দেওয়া নাবালিকার বক্তব্য অনুযায়ী, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে ডাকত ওই দাদু। তারপর প্রায়ই ধর্ষণ করেছে অনিল দাদু। এমনকী কাউকে বললে খুব খারাপ হবে বলেও হুমকি দিত দাদু । এভাবে প্রায় রোজই ডেকে নিয়ে যেত। আর বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হতো।

পুলিশ সূত্রে খবর, এই নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার পরেই গোটা ঘটনা জানতে পেরে নবদ্বীপের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই অভিযুক্ত প্রতিবেশী অনিল দাদুকে।