‘পাশে থেকেও অন্যায় করলে ছাড় নয়”

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতন অনেক বড় অপরাধ। এসব বিষয়ে অপরাধীর দলমত বিবেচনা করা হবে না। ধর্ষকের বিচার হবেই। এমনকি আমার পাশেও দাড়ানো কোন ব্যক্তিও যদি অন্যায় করেন, তাকেও ছাড় দেওয়া হবে না। আমার একমাত্র চাওয়া বাগেরহাটের মানুষ শান্তিতে ঘুমাবে। এখন অপরাধ আগের থেকে অনেক কমেছে, আশাকরি ভবিষ্যতে বাগেরহাট হবে অপরাধ মুক্ত।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শেখ তন্ময় আরও বলেন, ২০০১ সালে জামায়াত বিএনপি ক্ষমতায় আসার পরে দেশে হাজার হাজার মা বোনদের উপর বর্বর নির্যাতন হয়েছিল। এমনকি মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি জামাত ছিল জনবিচ্ছিন্ন দল। তারা কখনও মানুষের কাছে যেতে পারেনি। তাদের মূল কাজ হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে তরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস কোটালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, সাধারণ সম্পাদক শিকদার আবুবককর সিদ্দিক, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ প্রমুখ। প্রতিনিধি সভায় বাধাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।