যশোরে নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক

0
যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল আলম, ছবি: সংগৃহীত।

অনলাইন রিপোর্টার ॥ যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে শহরের কারবালা রোড এলাকার ওয়াপদা গ্যারেজ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান শেষে আটক রাজিবুলকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, রাজিবুল আলম একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।