পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক ইরানী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মাহবুবা নাজনীন ইরানী কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। প্রতিষ্ঠান চলাকালীন সময়ে কখনও ছুটি ভোগ না করা, অনলাইন কমপক্ষে ৩৬টি গবেষণামুলক প্রতিবেন প্রকাশ, নিয়মিত ক্লাসে পাঠ দানসহ সঠিকভাবে দায়িত্ব পালন করায় তিনি এ গৌরব অর্জন করেন। বিষয়টি নিশ্চিৎ করেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। তিনি ২০০৭ সালে কলেজে যোগদান করেন। তিনি অ্যাড. জি এম আব্দুস সাত্তারের স্ত্রী ও মুক্তিযোদ্ধা মহব্বত আলীর মেয়ে।