পাইকগাছা পৌরসভার বাজেট ঘোষণা

0

 

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা পৌরসভার আগামী ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় মেয়রের কার্যালয়ে বাজেট উপস্থাপন করেন। বাজেটে ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার৭৬২ দশমিক ৭৬ টাকা আয় এবং ৫৯ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৯৪৫ টাকা ব্যয় ও ১৫ হাজার ৯১৭ দশমিক ৬৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ও বাজেট উপস্থাপন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর তৈয়েবুর রহমান, আব্দুল গফ্ফার মোড়ল, প্যানেল মেয়র-৩ কবিতা রাণী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদারসহ কাউন্সিলর, এবং সুধি সমাজ।