পাইকগাছায় স্কাউটস দিবস পালিত

0

পাইকগাছা (খুলন) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলায় শনিবার (৯ এপ্রিল) স্কাউটস দিবস পালিত হয়েছে। পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে এ দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন,সাতারসহ নানা কর্মসূচি পালন করে বিদ্যালয়ের স্কাউট দল। সকালে এ উপলক্ষ্যে আয়োজিত ‘ডে ক্যাম্প ‘ এ উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার কমিশনার আশুতোষ কুমার মণ্ডল, সহকারী কমিশনার দীপক কুমার মণ্ডল, সহকারী কমিশনার রত্নেশ্বর সরকার, স্কাউট লিডার প্রদীপ কুমার শীল, ও স্কাউট ব্যক্তিত্ব অমরেন্দ্র নাথ সরকার