পাইকগাছায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে বিএনপির করণীয় সম্পর্কে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ। এ সময় তিনি বলেন,দুর্গাপূজায় উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে পাহারা দিবে। ইতেমধ্যে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড.সাইফউদ্দীন সুমন,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী,বিএম আকিজ উদ্দিন প্রমুখ।