পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দেবদুয়ার মালোপাড়া মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইদ্রজিৎ রায়।
কনক চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি নেতা ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান, যুবদলের উপজেলা শাখার সদস্য সচিব ইমরান সরদার ও জজ্ঞেস্বর কার্তিক। বক্তব্য রাখেন, মোল্লা ইউনুছ,ফয়সাল রাশেদ সানি,সাইফুল ইসলাম তারিখ,আব্দুস সাত্তার মোড়ল ও রাজীব আহম্মেদ।