পাইকগাছায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নে মামলা শিক্ষক গ্রেফতার

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনায় পাইকগাছায় মাদ্রাসাছাত্রীকে বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকের নামে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
অভিযোগে জানা যায়, উপজেলার রাড়ুলি ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের ৯ বছরের এক মেয়ে স্থানীয় নুরানী মাদ্রাসার ছাত্রী। প্রতিদিনের মতো মেয়েটি বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় গিয়ে ছুটির পর ১২ টার দিকে বাড়ি আসছিল। এসময় অন্য এক ছাত্রীরকে দিয়ে তাকে ডেকে পাঠান শিক্ষক রহমতুল্লাহ (৪৪)। শিক্ষকের থালা বাসন পরিস্কারের কথা বলে ওই ছাত্রীকে তার শয়ন কক্ষে নিয়ে যায়। কক্ষে ঢুকেই দরজা বন্ধ করে তাকে পীড়নের চেষ্টা করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী দরোজা খুলে দৌড়ে পালিয়ে গিয়ে তার নানিকে সব ঘটনা খুলে বলে। পরে তার নানি থানায় মামলা করেন।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, ছাত্রীর নানি বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।